1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা

অনলাইন ডেস্ক :
  • প্রকাশে সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭৪ বার পঠিত

রাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশ সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষ আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি ও বিচারিক সহযোগিতা সম্প্রসারণে একমত পোষণ করে।

মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে গোয়েন্দা তথ্য বিনিময়, পাচারকারী চক্র দমন এবং পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিতের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ফৌজদারি অপরাধ তদন্তে তথ্য ও সাক্ষ্য বিনিময় সহজ করতে আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া সাইবার অপরাধ ও সংগঠিত অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়েও দুই দেশের মধ্যে মতবিনিময় হয়।

বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এ ক্ষেত্রে পাকিস্তানের সহযোগিতার আহ্বান জানান।

উভয় পক্ষ ভবিষ্যতেও দ্বিপক্ষীয় সহযোগিতা ও নিয়মিত আলোচনার ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর