1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পাকিস্তানের চার বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১১৪ বার পঠিত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ করাচি, লাহোর ও শিয়ালকোট বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর সাথে যোগাযোগ বজায় রাখতে অনুরোধ করেছে।

বৃহস্পতিবার (৮ মে) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এর আগে বুধবার রাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ভারত বিমান হামলা চালানোর পর দেশটির বিমান চলাচল বন্ধ হয়। যদিও পরে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানায়, পাকিস্তানের সব বিমানবন্দর এবং আকাশসীমা সম্পূর্ণরূপে চালু আছে।

ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, ভারতের হামলার পর পাকিস্তানে মোট ১৩৫টি ফ্লাইট আর ভারতে ৪১৭টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে, মিডিয়া রিপোর্ট এবং এয়ারলাইন্সের নির্দেশনায় জানা গেছে, ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর ১০মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। তবে এই বিষয়ে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি।

বিবিসি বলছে, ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। মিডিয়া রিপোর্ট এবং বিমান সংস্থাগুলোর ট্রাভেল অ্যাডভাইজরিতে এমন তথ্য পাওয়া গেছে। বন্ধ হয়ে যাওয়া এসব বিমানবন্দরের বেশিরভাগই উত্তর ভারতে।

তবে এ বিষয়ে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বা বিমানবন্দর নিয়ন্ত্রক সংস্থা থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর