1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পহেলা বৈশাখে ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু রমনীদের সিঁদুর উৎসব

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৮৮ বার পঠিত
উৎসব মুখর পরিবেশে বাংলা পঞ্জিকা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায় পহেলা বৈশাখ উদযাপন করছে সনাতন ধর্মবলম্বীরা।
মঙ্গলবার নতুন বর্ষবরন পহেলা বৈশাখ উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় সনাতন হিন্দু সম্প্রদায়ের রমনীরা শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দমীয় কালীবাড়িতে সমবেত হয়। এ সময় তারা মন্দিরে ধূপ-দ্বীপ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রার্থনার পাশাপাশি স্বামী সংসারে সুখ শান্তি কামনায় সিঁদুর খেলা উৎসবে মেতে উঠেন।
মন্দিরে সিদুর খেলায় অংশ নেয়া দীপা পাল জানান, বাংলা পঞ্জিকা অনুযায়ী আজ আমাদের পহেলা বৈশাখ। প্রতি বছর আমরা পহেলা বৈশাখে সিঁদুর খেলায় অংশ গ্রহন করি। আমরা সিদুর খেলা উৎসবের মাধ্যমে নিজের পরিবারের পাশাপাশি স্বামী সংসারে যেনো ভালো থাকি সেই কামনা করে থাকি।
গোপা, শিপ্রা, মুন জানান, আমরা কেবল স্বামী সংসারে জন্য নয়, আমরা আজকের দিনে সকলের মঙ্গল  কামনা করে থাকি।
শহরের আনন্দময়ী কালী বাড়ীর পুরোহিত গোবিন্দ চক্রবর্তী জানান, পহেলা বৈশাখে সনাতন হিন্দু সম্প্রদায়ের রমণীরা স্বামী সংসারে সুখে থাকার জন্যে একে অপরকে সিঁদুর পরিয়ে মঙ্গল কামনা করে থাকেন। এটি একটি ধর্মীয় রেওয়াজ। তারা প্রার্থনা করেন, কেবল নিজের স্বামীই নয় প্রতিবেশি আত্বীয় স্বজনসহ সকলের পরিবার যেনো ভালো থাকে।
তিনি জানান, পহেলা বৈশাখকে কেন্দ্র করে শহরের কেন্দ্রীয় মন্দির আনন্দময়ী কালীবাড়িতে আজ থেকে সপ্তাহ ব্যাপী বার্ষিক উৎসব চলবে। এই উৎসবে দলমত নির্বিশেষে সকলেই অংশ গ্রহন করবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর