1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

পহেলা বৈশাখে বসুন্ধরা সিটিতে ফ্ল্যাশ মব

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার পঠিত

বছর ঘুরে আবারো এলো বাঙালির প্রাণের উৎসব – বাংলা নববর্ষ। এই উৎসব বাঙালি ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক অপূর্ব মিলন মেলার প্রতিচ্ছবি। বাংলা নববর্ষকে বরণ করতে ঐতিহ্যবাহী ঢাক ঢোলের সমন্বয়ে পহেলা বৈশাখে ১৪ এপ্রিল ২০২৫ সোমবার বিকাল ৫.৩০ টায় ফ্ল্যাশ মব আয়োজন করা হয় ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে।

১৩ এপ্রিল ২০২৫ রবিবার শুরু হওয়া সপ্তাহব্যাপী বৈশাখী মেলার দ্বিতীয় দিনে শিশু-কিশোরসহ সকল বয়সের দর্শনার্থীদের আকর্ষন করতেই এই ফ্ল্যাশমব, ঢাক-ঢোলের, বায়োস্কোপ, হাওয়াই মিঠাইয়ের আয়োজন। মেলা চলবে ১৩ এপ্রিল থেকে ২১ এপ্রিল ২০২৫।

মেলায় থাকছে: বায়োস্কোপ, হাওয়াই মিঠাই, চুড়ির মেলা, ফুল, দেশী বিদেশী ফ্যাশন ব্রান্ড – বিটু, ইনফিনিটি মেগা মল, শিশু পরিবহন, লাইভ শপিং, ভোগ বাই প্রিন্স এবং স্প্লাশ I এছাড়াও বৈশাখী ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে এই প্রথমবার বিভিন্ন ধরনের দেশীয় খাবারের আয়োজন করা হয়েছে। লেভেল-৮ এর চড়ুই ভাতির আড্ডা, পিঠাপুলির আসর ও শরবতের হাঁড়ি ফুড স্টলে পাওয়া যাবে বাংলার ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ খিচুরি, রূপচাঁদা ফ্রাই, বগুড়ার দই, চার রকমের ভর্তা, ডাবের পুডিং, চার প্রকার পিঠা- পাঠি সাপ্টা, নলডা, মালমোয়া, নিমকি, চিনি ও গুড়ের মুড়ালি, কদমা/তিলা, চিনির হাতি ঘোড়া, মুড়ির মোয়া, নাড়ু, জুস, কুষ্টিয়ার কুলফি, হাওয়াই মিঠাই, ঢোল ও ঢুলির। শত বছরের ঐতিহ্যবাহী এই উৎসবকে সকলের মাঝে তুলে ধরার প্রয়াসে বর্ণিল বৈশাখী মেলা ও উৎসব আয়োজন করেছে বসুন্ধরা সিটি শপিং মল।

কেনাকাটা, থিম পার্কে সময় কাটানো কিংবা মুভি দেখার পাশাপাশি চলবে বৈশাখী উৎসবের বর্ণিল আয়োজন। এর মাধ্যমে আধুনিকতার সাথে বাঙালি ঐতিহ্যের অভূতপূর্ব মেলবন্ধন ঘটবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর