1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পলিটিক্যাল ডিনাই না থাকলে দেশের আরও উন্নতি হতো- পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭০ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পলিটিক্যাল ডিনাই’ না থাকলে, সবকিছুতে ‘না’ বলার অপসংস্কৃতি যদি না থাকতো, সবকিছুতে ‘না’ বলার অপরাজনীতি যদি না থাকতো, তাহলে দেশের আরও উন্নতি হতো।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম সমিতি ঢাকার ২০২৪-২৫ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইউরোপে কমিশনের চেয়ারম্যানসহ পৃথিবীর ৭৮ দেশের সরকারপ্রধান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। জাতিসংঘ, ওআইসিসহ পৃথিবীর ৩২টি আন্তর্জাতিক সংস্থা বর্তমান সরকারকে অভিনন্দন জানানো দেখে গণতন্ত্র মঞ্চ প্রতিহিংসাপরায়ন হয়ে আজ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়।

উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার দুপুরে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। এরপর তারা সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়, একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। মঞ্চের নেতা–কর্মীদের দাবি, এতে সংগঠনের অন্তত ৪০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

হামলায় গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার এবং ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস আহত হয়েছেন বলে মঞ্চের পক্ষ থেকে দাবি করে।

এর আগে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, চট্টগ্রাম বিভাগের উন্নয়নে বৃহৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম শহরে ৮৫ লাখ মানুষ বসবাস করে। গত ১৫ বছরে চট্টগ্রাম বদলে গেছে। বহুবছর ধরে বলা হচ্ছিল বঙ্গবন্ধু ট্যানেলের কথা। এটি যে বাস্তবায়ন হবে অনেকেই ভাবেনি। কিন্তু আজ সেটি দৃশ্যমান বাস্তবতা।

তিনি বলেন, গতকাল ২৪টি দেশের ৩৪ জন রাষ্ট্রদূত চট্টগ্রাম পরিদর্শন করেন। চট্টগ্রামের উন্নয়ন দেখে তারা যে মুগ্ধ হয়েছেন, তা তাদের চোখে মুখে ফুটে উঠেছিল।

হাছান মাহমুদ বলেন, চট্টগ্রামে একটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলকে অনুমতি দেওয়া হয়েছে। আমি আশা করব, আগামী ছয় মাসের মধ্যে তারা সম্প্রচারে আসবে।

বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম শাখা ২৪ ঘণ্টা টেলিকাস্ট হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তিনি আমাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন বলে আমি কাছ থেকে বিষয়টি দেখভাল করতে পেরেছিলাম।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর