1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পরিবেশের ভারসাম্য রক্ষায় দর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১১২ বার পঠিত

চুয়াডাঙ্গার দর্শনার বিভিন্ন রাস্তায় শনিবার (৫ আক্টোবর) দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়্ । ওয়েভ ফাউন্ডেশন, ইউথ এসেম্বলি ও গো গ্রীন কর্মসূচির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্র, যুব, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দসহ স্থানীয় পরিবেশকর্মীরা অংশগ্রহণ করেন।

দর্শনা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার নেতৃবৃন্দরা সম্মিলিত ভাবে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী আব্দুস ছালাম।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবাদকর্মী জাহিদুল ইসলাম ও হানিফ মন্ডল, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, সহকারী পরিচালক কিতাব আলী, উপদেষ্টা আব্দুস শুকুর, দর্শনা বিএনপি যুবদলের পৌর যুগ্ম-আহবায়ক জাহান আলী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন বৃক্ষ আমাদের জীবনের অপরিহার্য অংশ। বৃক্ষরোপণ শুধূ পরিবেশকে রক্ষা করে না এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়তে সহায়ক। ওয়েভ ফাউন্ডেশনের এই উদ্যোগ আগামী দিনে তীব্র তাপদাহ মোকাবেলায় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবে।

বৃক্ষরোপনের পাশাপাশি ওয়েভ ফাউন্ডেশন, ইউথ এসেম্বলি, গো গ্রীন কর্মসূচির ও স্থানীয় পরিবেশ কর্মীরা পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে পোষ্টার ও ব্যানার প্রদর্শন করেন। এতে বিভিন্ন শ্লোগান লেখা ছিলো যেমন ”গাছ লাগায় যতœ করি, গ্রীন লাইফ স্টাইল চর্চা করি” ”গাছ লাগান প্রাণ বাঁচান” সবুজ পৃথিবী, সুস্থ্য জীবন”।

অনুষ্ঠানের আয়োজক সংস্থা ও সহযোগীরা ঘোষনা দেন এই চারা টিকিয়ে রাখার জন্য ওয়েভ ফাউন্ডেশন ও রামনগর যুব সংঘ যৌথ ভাবে স্থানীয় পরিবেশ কর্মীদের সাথে নিয়ে আগামী দুই বছর দেখভাল করবে। অনুষ্টানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান যুদ্ধ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর