1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পরিবারের সঙ্গে ঈদ পালন তাসকিন-মুশফিকদের

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

সারা দেশব্যাপী  শনিবার (৭ জুন) পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। অধিকাংশ মানুষই এই ঈদ পালন করছেন পরিবারের সঙ্গে। ব্যতিক্রম নন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। ঈদের ছুটিতে ক্রিকেটাররা রয়েছেন নিজ শহর কিংবা পরিবারের কাছে। 

ক্রিকেটার মুশফিকুর রহিম অবস্থান করছেন নিজ শহর বগুড়াতে। সেখান থেকে ঈদের একটি ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ছবিতে অবশ্য মুশফিকপুত্র মায়ানকেও দেখা যায়। পরে ছবির ক্যাপশানে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টাইগার এই ক্রিকেটার।

এদিকে পরিবারের সঙ্গে ঈদ পালন করছেন তাসকিন আহমেদও। ঢাকাতে অবস্থান করা এই ক্রিকেটার ফেসুবকে ছবি শেয়ার করেছেন পরিবারের সঙ্গে, ছিলেন বাবা, দুই মেয়ে এবং বড় ছেলে তাসফিন। জানিয়েছেন ঈদের শুভেচ্ছাও।

অবশ্য ঈদের ছুটিতে লম্বা হচ্ছে না ক্রিকেটারদের। আগামী ১৩ জুন শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে কয়েকদিনের অনুশীলন ক্যাম্প করবে টাইগাররা। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৯ জুন থেকে শুরু হবে এই অনুশীলন ক্যাম্প। শুরুর দিন থেকেই ক্রিকেটারদের সঙ্গে থাকবেন পুরো কোচিং স্টাফ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর