1. admin@bdtimes24.live : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রতিবেশীর সঙ্গে বিরোধ নয়, স্বার্থের ভিত্তিতে বন্ধুত্ব এসএসসি ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখল মাইলস্টোন কলেজ এসএসসি-সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ ১ লাখ ১৬ হাজার ৬৭৬ এসএসসি-সমমানের ফল জানতে অনুসরণ করুন যে পদ্ধতি রাষ্ট্রপতি পদে বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পরিবারের বন্ধনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্যামিলি ডে-২০২৬ একাত্তরের ভূমিকা বাদ দিয়ে ইতিহাসের আলোকচিত্র প্রদর্শনী জামায়াতের বাংলাদেশে ছয় প্রকল্প বাস্তবায়নে জিএম হোল্ডিংস-চায়না রেলওয়ে চুক্তি . বসুন্ধরায় অ্যামেচার মার্শাল আর্টের জমজমাট আসর এতিমদের জন্য ভালোবাসার হাত বাড়িয়ে দিলেন সায়েম সোবহান আনভীর

পরিবারের বন্ধনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্যামিলি ডে-২০২৬

সংবাদ ‍বিজ্ঞপ্তি :
  • প্রকাশে সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত

শিক্ষা কার্যক্রমের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে দুই দিনব্যাপী “Family Day 2026” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ঢাকার অদূরে মনোরম পরিবেশে অবস্থিত পদ্মা AWT রেস্ট হাউসে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও তাঁদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক বিভাগের প্রধান ও কর্মকর্তাবৃন্দ।

৫ আগস্ট দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছিল বিভিন্ন ধরনের ফান গেম, ফুটবল ম্যাচ, সাঁতার প্রতিযোগিতা এবং আরও নানা বিনোদনমূলক আয়োজন। এসব কার্যক্রম কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, দলগত সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের প্রধান জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল আকর্ষণীয় র‍্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা অংশগ্রহণকারীদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি মনোরম প্রাকৃতিক পরিবেশে সবাই একসঙ্গে আনন্দঘন সময় উপভোগ করেন এবং স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন।

অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের প্রতি কর্মকর্তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, এ ধরনের আয়োজন কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ সৃষ্টি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি পারিবারিক বন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিশ্বাস করে, শিক্ষা ও পেশাগত উৎকর্ষের পাশাপাশি মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা এবং পারিবারিক বন্ধনকে আরও শক্তিশালী করার মাধ্যমে একটি ইতিবাচক ও উদ্দীপনাময় কর্মপরিবেশ গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর