1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

পয়ঃনিস্কাশন জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসী জন্য অক্লান্ত পরিশ্রম করছেন ডিএসসিসি ৬৪ নং ওর্য়াড কাউন্সিলর

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৪২ বার পঠিত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্যতম ৬৪ নং ওয়ার্ডের পয়ঃনিস্কাশন জলাবদ্ধতা ও নাগরিক ভোগান্তি নিরসনে জন্য অক্লান্ত কাজ করে যাচ্ছেন। বর্তমান জনপ্রিয়তা শীর্ষে কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল।

গত কয়েকদিনে ঘুর্ণিঝড় “রিমাল”এর প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়ে প্রভাবে ভারী বৃষ্টিপাতে এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ার পর নিজ ওয়ার্ডে পয়ঃনিস্কাশন জলাবদ্বতা এলাবাসীর কস্ঠকে লাঘব করতে এই কর্মকাণ্ড পরিচালনা করেন তিনি। রাস্তাঘাট ও ড্রেনের জমে থাকা পানি নিষ্কাশনে দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। তার দ্রুত হস্তক্ষেপের কারণে ভোগান্তির হাত থেকে রেহাই পেয়েছেন সাধারণ মানুষ।

তিনি বর্তমানে এলাকায় অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল। বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে তাদের পরিবারের বিশাল ভূমিকা রয়েছে। তার আপন ভাই সাবেক জনপ্রিয় ঢাকা-০৫ আসনের বার বার জনগনের ভোটে নির্বাচিত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা এবং আরেক ভাই ১৯৭১ সালে রনাঙ্গনে শহীদ বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান অলি।

সাবেক তৎকালিন প্রয়াত জনপ্রিয় ঢাকা-০৫ আসনের মাটি ও মানুষের নেতা সাবেক জনপ্রিয় শ্রমিক নেতা ঢাকা-০৫ আসনের জাতীয় সংসদে চার চারবারে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদের প্যানেল স্পিকার মরহুম আলহাজ্জ হাবিবুর রহমান মোল্লা সাহেবের সুযোগ্য সন্তান।

বর্তমানে জনপ্রিয় সংসদ সদস্য ঢাকা-৫ আসনের আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল তার বড় ভাইয়ের ছেলে। তারই পিতৃসমতুল্য আপন চাচা আলহাজ মাসুদুর রহমান মোল্লা বাবুল এই এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, মশক নিধণ, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত সহ নানা ধরনের সংস্কার মূলক কর্মকাণ্ড করে প্রশংসায় ভাসছেন।

ডিএসসিসি ৬৪ নম্বর ওয়ার্ড যাত্রাবাড়ী ও ডেমরা থানায় অবস্থিত। সাবেক মাতুয়াইল ইউপির ৪নং ওয়ার্ডের কোনাপাড়া, পুরাতন পাড়াডগাইর, ৫নং ওয়ার্ডের আই,আর,টিউবস ফ্যাক্টরি, ধার্মিকপাড়া, সিটি মিলস, মল্লিকপাড়া, ৬নং ওয়ার্ডের পাড়াডগাইর নতুনপাড়া এলাকা নিয়ে গঠিত হয়েছে।ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৪ হাজার ৫৪১ জন হলেও প্রায় লক্ষাধিক লোকের বসবাস।

এই বিশাল একটি জনগোষ্ঠীর জনপ্রতিনিধি হিসেবে আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল সর্বসাধারনে কাছে নয়নের মনি একজন দক্ষ অভিভাবক নিবেদিত প্রাণ একজন সমাজ সেবক ও জনপ্রতিনিধি।

২০১৭ সালের পূর্বে এটি মাতুয়াইল ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড ছিল। ২০১৭ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিত করলে এটি ৬৪ নং ওয়ার্ড হিসেবে আত্মপ্রকাশ করে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর