1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

পত্নীতলায় বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন

আল কোরাইশ রকি, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২১১ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে যথাযগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

আজ (১৭ই মার্চ) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, ইউএনও পপি খাতুন, পত্নীতলা থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, সহ- সভাপতি আবুল কালাম আজাদ, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, জেলা পরিষদ সদস্য আজাদ রহমান ও ফাতেমা জিন্না ঝরনা, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শহিদুল আলম বেন্টু প্রমূখ।

পরে বঙ্গবন্ধুর ম্যুড়ালে প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার ,উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এর পর সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও পপি খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর