1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

পটুয়াখালীতে ইসলামী আন্দোলন ও বিএনপি  প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতফ হোসেন চৌধুরী পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সির কাছ থেকে আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা সাবেক জেলা ছাত্রদল নেতা মোঃ আনিসুর রহমান। এ সময় বিএনপির সাবেক সদস্য মাকসুদ বায়েজিদ পান্না, মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য আবুল হাসান বোখারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সহ অন্যান্য নেতাকর্মী।

এর আগে, ২১ ডিসেম্বর পটুয়াখালী-৪ আসনে বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন এবং পটুয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এছাড়া ১৮ ডিসেম্বর পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী মোঃ আবু বক্কর সিদ্দিকী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর