1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সম্পাদক পদে আলোচনায় জুলাই যোদ্ধা হাসিব

ইকবাল হোসেন সুমন, নোয়াখালী প্রতিনিধি :
  • প্রকাশে সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৪ বার পঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আসন্ন কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানে প্রথমসারির যোদ্ধা হাসিবুল হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ফিসারিজ এন্ড মেরিন স্যাইন্স বিভাগের একজন শিক্ষার্থী। হাসিব ছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা হিসেবে নিজেদের নাম ঘোষণা করেছেন আরও তিনজন, সভাপতি পদে প্রার্থী হয়েছেন চারজন।

এ প্রতিবেদকের সাথে আলাপকালে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আলোচনায় থাকা হাসিবুল হোসেন বলেন, গত ২০২৪ সালে কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদলের একজন প্রতিনিধি হিসেবে সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দেন হাসিব। দিনটি ছিলো ৭জুন, ওইদিন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে কোটা প্রথার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্বতা প্রকাশ করে তাঁর (হাসিব) নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। পরবর্তীতে এ আন্দোলন ১দফায় যাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়, সদরের সোনাপুর, দত্তেরহাট, মাইজদী পৌর বাজার, টাউন হল মোড়, সুপার মার্কেট ও মাইজদী বাজারের সকল আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদলের নেতা কর্মীদের নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেন তিনি। প্রথম সারির একজন যোদ্ধা হিসেবে প্রতিটি আন্দোলনে স্লোগান’সহ নেতৃত্ব দেন তিনি।

এ আন্দোলনের শুরু থেকে সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি’সহ যে কয়েকজন নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে হাসিব অন্যতম। পরবর্তীতে ৫আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর নেতৃত্বেদানকারী সমন্বয়কদের নিয়ে বৈষম্যবিরোধী কমিটি করা হলে সেটাতে বা পরবর্তীতে সমন্বয়করা বিভিন্ন সংগঠনে যোগদান করলেও তিনি ফিরে যান প্রাণের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলে। ৫ আগস্টের পর ক্যাম্পাস ছাত্রলীগ বিতাড়িত করতে গিয়ে হামলার শিকার হয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে হাসিনা বিরোধী বিক্ষোভ মিছিল, রোড মার্চ, পদযাত্রা, একতরফা ভোটের বিরোধী আন্দোলন, দলের পক্ষে লিপলেট বিতরণ, হরতাল, অবরোধ’সহ দলের সকল কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ ছিলো তারা। হরতাল অবরোধ পালন করতে গিয়ে জেলা শহর মাইজদীতে একাধিকবার পুলিশি হয়রানির শিকার হয়েছেন তিনি।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন কমিটিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পদে প্রার্থীতা করছেন, ছাত্র নেতা জাহিদ হাসান, প্রথম আহবায়ক কমিটির সদস্য সচিব শাহরাজ উদ্দিন জিহান, ছাত্র নেতা সাব্বির হাসান, আল জকি হোসেন। সাধারণ সম্পাদক পদে হাসিব ছাড়াও প্রার্থী হয়েছেন, মোহাম্মদ সায়েম, মো. আশিকুর রহমান জীবন, মোহাম্মদ আলী। দলের ত্যাগি ও শিক্ষার্থী বান্ধব নেতাদের নিয়ে কেন্দ্রীয় কমিটি থেকে বিশ^বিদ্যালয় ছাত্রদলের একটি সুন্দর কমিটি উপহার দিবেন এমন প্রত্যাশা বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দের।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর