1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নোয়াখালীতে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ ফারুক হোসেনঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৩১ বার পঠিত

নোয়াখালী জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন নোয়াখালীর যৌথ উদ্যোগে হজে গমনেচ্ছু সরকারি ও বেসরকারি হাজিদের জন্য হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকালে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও যুগ্মসচিব খন্দকার ইসতিয়াক আহমেদ। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নোয়াখালীর উপ-পরিচালক মশিউর রহমান ভূঁইয়া।প্রশিক্ষণে হজযাত্রীদের ইসলামী শরীয়ত, কুরআন-হাদীসের আলোকে হজের বিধি-বিধান ও স্বাস্থ্যবিষয়ক নানা দিক তুলে ধরা হয়।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল নাঈম কেয়া ও জেলা জামে মসজিদের খতিব মুফতি দিলওয়ার হোসেন কাছেমী।

অনুষ্ঠান শেষে দেশের শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর