1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানায় সমর্থন রয়েছে বাংলাদেশের – পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১০৭ বার পঠিত

ফিলিস্তিনি গণহত্যার জন্য নেতানিয়াহু মানবতার শত্রুতে পরিণত হয়েছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানায় পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশের।

শুক্রবার (২৪ মে) দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাপ্তাহিক গণবাংলা ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের যৌথ উদ্যোগে ‘বিশ্ব শান্তি-ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশের পাশাপাশি যেখানে আমেরিকার মতো দেশও ফিলিস্তিনে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। সেখানে বিএনপি জামায়াত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ না করে ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে।

ফিলিস্তিনে রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সেখানে শান্তি ফিরিয়ে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ড. হাছান মাহমুদ।

আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান গত সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েল ও হামাসের পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান। তারা হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, গাজা উপত্যকার হামাস প্রধান ইয়াহিয়া সিনাওয়ার, আল ক্বাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দাইফ এবং হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।

এদিকে, গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের পরিপ্রেক্ষিতে বিভক্ত হয়ে পড়েছে পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আইসিসির এই আবেদনে সমালোচনা করেছে। অন্যদিকে নরওয়ে, ডেনমার্ক, সুইজারল্যান্ডসহ বেশ কিছু পশ্চিমা দেশ এই উদ্যোগকে সমর্থন দিয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর