1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নাসিরনগরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ নিয়ে আসামীর পলায়ন, তিন পুলিশ আহত 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৭৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশকে আক্রমন করে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার আসামি ইউপি সদস্য মাসুক মিয়া হ্যান্ডকাফসহ পালিয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপূরে এই ঘটনা ঘটে। 
পুলিশ আসামী মাসুক মিয়া পালিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও হ্যান্ডকাফ নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে নাসিরনগর থানার এস.আই কামাল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোকর্ণ ইউনিয়ন পরিষদের সদস্য মাসুক মিয়াকে গ্রেপ্তার করতে তার নুরপুর গ্রামের বাড়িতে অভিযান চালায়।
পুলিশ তাকে আটকের পরপরই মাসুকের স্বজনরা পুলিশকে ঘিরে ফেলে এবং পুলিশের উপর আক্রমন করে। একপর্যায়ে মাসুক মিয়া পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। এসময় স্বজনদের হামলায় এসআই কামালসহ তিন পুলিশ সদস্য আহত হন। আহত মিজানুর রহমান-(৩৬) ও ইমরুল কায়েসকে-(২৯)  নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পুলিশ জানায়, মাসুক মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি মামলাসহ  বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলাও রয়েছে। ওই মামলায় তিনি ৯৭ নম্বর আসামি।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা হয়। এতে কয়েকজন সদস্য আহত হয়েছেন। আসামী পালিয়ে যায়, তবে “হ্যান্ডকাফ নেয়নি আসামী।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর