1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১২৪ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তাসমিয়া আক্তার-(৩) তারা নূর-(৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন, আপন খালাতো বোন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
মৃত তাছমিয়া আক্তার কুন্ডা গ্রামের মোঃ মাফিকুল মিয়ার মেয়ে এবং তারা নূর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধানতুলিয়া গ্রামের দেলোয়ারের মেয়ে। সে তার খালার বাড়ি কুন্ডা গ্রামে বেড়াতে এসেছিলো।
পরিবারের সদস্য ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার সকাল ১১ টার দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিলো দুই শিশু। তাছমিয়ার মা পুকুরপাড়ের পাশেই গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলো। কিছুক্ষণ পর দুজনকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশে না পেয়ে স্থানীয়দের সহযোগীতায় মাইকে তাদের নিখোঁজের বিষয়টি জানানো হয়।
এর কিছুক্ষণ পর এক ব্যক্তি পুকুরে কিছু একটা ভাসতে দেখে এগিয়ে গিয়ে দুই শিশুর নিথর লাশ উদ্ধার করে।
স্থানীয়রা তাদের কে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সাইফুল ইসলাম বলেন, বর্ষাকালে এ ধরণের দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। শিশুদের প্রতি অভিভাবকদের অতিরিক্ত নজরদারি বাড়ানো উচিত বলে আমি মনে করি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর