1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

নাসিরনগরে জুলাই শহীদ দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। 
 বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারের সঞ্চালনায় সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসাইন, নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়ার খান, জুলাই’ আন্দোলনে শহীদ হাফেজ ইমরানের পিতা মোহাম্মদ ছোয়াব মিয়া, উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান, ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন, উপজেলা জামায়াত ইসলামীর আমীর  অধ্যাপক এ.কে.এম আমিনুল ইসলাম, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মুখলেছুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক বি.এম.গিয়াস উদ্দিন, আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ম সমন্বয়কারী মমিনুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলামসহ জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্বজনরা বক্তব্য রাখেন।
সভায় জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
সবশেষে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মুখলেছুর রহমান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর