1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে ব্রা‏হ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত
নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের (ডিজিএনএম) মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে ব্রা‏হ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে জেলার সকল নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা। মানববন্ধনে ব্রা‏হ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রা‏হ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ‏সিনিয়র স্টাফ নার্স রোমা খাতুন, শেফালী আক্তার, নার্সিং কলেজের শিক্ষার্থী আকাশ মিয়া, ফাহিমা আক্তার, আরিফ মিয়া, খাদিজা সুলতানা প্রমুখ।
এসময় তারা বলেন বলেন, মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের পদমর্যাদা ও যোগ্যতা নিয়ে কটূক্তি করে নার্সিং পেশাকের চরমভাবে অপমান করেছেন। তিনি যদি নার্সদের যোগ্যতা সম্পর্কে জানতেন তাহলে এই প্রশ্ন তুলতেন না এবং অধিদপ্তর থেকে পালাতেন না। বক্তারা মাকসুরা নূরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তার পদত্যাগসহ অধিদপ্তর থেকে অপসারণের দাবী জানান। অন্যথায় আগামীতে কর্মবিরতীসহ কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন তারা। এছাড়াও বক্তারা সকল নন নার্সিং প্রশাসন ক্যাডার অপসারণ এবং উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সদর হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর