1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নারী উদ্যোক্তাদের আর্থিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করবে প্রাইম ব্যাংক

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১১১ বার পঠিত

নারী উদ্যোক্তাদের আর্থিক উন্নয়নে একসাথে কাজ করবে বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সাক্ষর হয়েছে। এই চুক্তির আওতায় কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০.০০ কোটি টাকার নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ পুনঃঅর্থায়ন স্কিমে গৃহীত জামানতবিহীন ঋণের বিপরীতে গ্যারান্টি দেয়া হবে।

নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত কুটির, মাইক্রো ও ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানসমুহ এই গ্যারান্টি সুবিধা প্রাপ্ত হবেন।

চুক্তিতে সই করেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশিদ এবং বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের পরিচালক নাহিদ রহমান। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন।

প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ মনে করেন, এই যুগান্তকারী পদক্ষেপটি নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণগ্রহন ও এক্সেস টু ফাইন্যান্সকে ত্বরান্তিত করবে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর