1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নারীদের জন্য ডেবিট, ক্রেডিট ও প্রি- পেইড কার্ড সুবিধা চালু করেছে এনসিসি ব্যাংক

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১০৭ বার পঠিত

এনসিসি ব্যাংক নারীদের জন্য ভিসা ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড সুবিধা চালু করেছে। সোমবার (১৯ আগস্ট ২৪) এনসিসি ব্যাংক এর প্রধান কার্যালয়ে নারী ব্যাংকিং কার্যক্রমের অধীনে তিনটি কার্ডের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ মাহবুব আলম, মোঃ রাফাত উল্লা খান, মোঃ মনিরুল আলম এফসিএস ও মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ, ইভিপি ও হেড অব রিটেইল এন্ড এসএমই বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, নারী ব্যাংকিং ও সাসটেনেবল ফাইন্যান্স ইউনিট প্রধান নিগাত মমতাজ এবং হেড অব কার্ডস এন্ড ডিজিটাল পেমেন্ট ডিভিশন জোবায়ের মাহমুদ ফাহিম উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক বিভিন্ন সেবার মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন তথা দেশে নারী উদ্যোক্তা তৈরী এবং নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে আরো বেশী সম্প্ক্তৃ করতে আমরা ইতোমধ্যেই নারী ব্যাংকিং “এনসিসি পরমা” চালু করেছি। এরই ধারাবাহিকতায় নারী গ্রাহকদের জন্য ভিসা ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড সেবা চালু করেছি। যার মাধ্যমে গ্রহকরা তাৎক্ষণিক নগদ টাকা উত্তোলন ও জমা, স্বল্পসুদে বিভিন্ন মেয়াদে ঝসধৎঃচধু সেবাসমূহ এবং কেনা-কাটায় বিশেষ মূল্য সুবিধাসহ বিভিন্ন লাইফ স্টাইল সুবিধা পাবেন।

.

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর