1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নারায়ণগঞ্জ বন্দরের সিটি কর্পোরেশনের নামে মাসুদ রানার রমরমা চাঁদাবাজি

জিহাদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৯৯ বার পঠিত

নারায়ণগঞ্জে বন্দর নবীগঞ্জ এলাকায় অটোস্ট্যান্ড থেকে টোল আদায় এর জন্য সিটি কর্পোরেশন এর অনুমতি নিয়েছেন যুবদল নেতা মাসুদ রানা যদিও এর বাইরেও অনেক কিছু ঘটছে নীরবে।

তিনি বন্দর নবীগঞ্জ থেকে কবিলের মোর পর্যন্ত সিএনজি স্ট্যান্ড এবং পার্কিং স্পট থেকে ইজারা গ্রহণ করেন। এই ইজারার টাকা তোলার জন্য নিয়োগ দিয়েছেন একাধিক যুবক ও কিশোরদের।

কিন্তু সরজমিনে গেলে জানা যায়, সিটি কর্পোরেশনের দেওয়া শর্তগুলোর বাইরেও তিনি অনৈতিকভাবে বিএনপি’র প্রভাব খাটিয়ে সিএনজি, অটো, মিশুকের কাছ থেকে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকার চাঁদাবাজি করেন।

এই বিষয়ে মাসুদ রানার সাথে কথা বলতে গেলে তিনি বলেন, ‘ভাই সিটি কর্পোরেশন আমাকে কাগজ দিয়েছে। এর বাইরে আমি কোনো কিছু করি না তাই কারো কাছে কোনো জবাবদিহিতা দিতে হবে বলে আমি মনে করি না।’

খোজ খবর নিয়ে আরো জানা যায় যে, নবীগঞ্জ ফেরি ঘাটের রাসেলকে হাত করে বিএনপির মাসুদ রানা ফেরির গাড়িগুলো থেকেও টাকা তুলে। সিএনজি থেকে চাঁদা টাকা তুলে শাহজালাল আর অটো থেকে চাঁদা তুলে মোসলেদ্দিন।

গাড়ি চালকদের অভিযোগ হচ্ছে, দেশকে স্বাধীন করতে পারলেও চাঁদাবাজি থেকে মুক্ত করতে পারেনি বাংলাদেশকে। চাঁদাবাজ আগেও ছিলো এখনো আছে শুধু দল পরিবর্তন হয়েছে। আমরা কিছু বলতে চাই না বললে আমাদের গাড়ি চালাতে অনেক অসুবিধা হবে।

আতঙ্কে দিন কাটাতে হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর নবীগঞ্জে গাড়ি চালকদের। কথার আগেই নাকি হাত উঠে যায় মাসুদ রানার সন্ত্রাসী বাহিনীদের। চাঁদা না পেলে গাড়ি চালকদের মারধর করে গাড়ির চাবি রেখে দিচ্ছে মাসুদ রানার নিয়োগ দেওয়া যুবক ও কিশোর সন্ত্রাসীরা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর