1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নারায়ণগঞ্জ বন্দরের ঢাকেশ্বরী এবং তালতলা এলাকায় নিয়মিত ছিনতাই!প্রশাসন নির্বিকার।

জিহাদ হোসেন, নারায়ণগঞ্জ:
  • প্রকাশে সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড বন্দরের ঢাকেশ্বরী এলাকায় নিয়মিত ছিনতাই -প্রশাসন নিরব। উল্লেখ্য বেশ কিছুদিন যাবৎ বন্দরের মনার বাড়ি তালতলা এবং ঢাকেশ্বরী এলাকায় নিয়মিত ছিনতাই চলছে। এতে জনমনে রীতিমতো আতংকের সৃষ্টি হয়েছে।

তারই ধারাবাহিকতায় গত সোমবার (১০ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ১২ টা ৩০ মিনিটে কুড়িপাড়া মেলা থেকে ফেরার পথে নবীগঞ্জ মোল্লা বাড়ি নিবাসী ব্যবসায়ী নূর ইসলাম এবং সঙ্গী আইয়ুব আলী বাড়ি ফেরার পথে ঢাকেশ্বরী মন্দিরের কাছে আসলে অজ্ঞাত ৩/৪ জন অস্ত্রধারী অটো থামিয়ে রীতিমতো হামলা চালায়। এমতাবস্থায় অটো চালক ভয়ে দুরত্ব বজায় রাখলেও ব্যাবসায়ী নূর ইসলামের উপর হামলা করলে তার কাছে থাকা ১০ হাজার টাকা এবং হাতের মোবাইল দিয়ে পেছনে দৌড়ে নিজেকে রক্ষা করে।কিন্তু সাথে থাকা আইয়ুব আলী এবং আরও একজন অজ্ঞাত যাত্রীকে ছিনতাইকারীরা চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে সাথে থাকা টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয়। অতঃপর ছিনতাইকারীরা স্থান ত্যাগ করলে আহত আইয়ুব আলী, নূর ইসলাম এবং অজ্ঞাত ব্যাক্তি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে(খাঁনপুর) জরুরী বিভাগে তৎক্ষনাৎ চিকিৎসা নেয়।কিন্তু আহত আইয়ুব আলী এখনো গুরুতর অবস্থায় খাঁনপুর হাসপাতালে ভর্তি আছে।

ঘটনা পরবর্তী সরেজমিনে ঐ এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, এখানে মামুন এবং সুমন গ্রুপ রাত হলে ছিনতাই করে।

নিয়মিত এই ঘটনা সম্পর্কে বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম’কে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি এব্যাপারে কিছু জানিনা, তবে এই ঘটনায় আমরা ব্যাবস্থা গ্রহণ করবো।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর