1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবার মান বৃদ্ধি পেয়েছে বেড়েছে কাজের গতি।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের বর্তমান উপ-পরিচালক রুকনুজ্জামানের হস্তক্ষেপে সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে। বর্তমান উপপরিচালক রুকনুজ্জামান একজন কর্মবীর মানুষ। তার হস্তক্ষেপে কমেছে দালালদের উপদ্রব। নিয়মতান্ত্রিকভাবে যথাসময়ে পাসপোর্ট এর সেবা পাচ্ছে সাধারণ সেবা গ্রহীতারা।

নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিসে পাসপোর্ট করতে আসা গ্রাহকরা কোন দালাল চক্র বা অসাধু ব্যাক্তির খপ্পরে না পরে সে জন্য নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢুকতেই আপনার চোখে পড়বে অফিস ভবনের প্রত্যেক তলায় ও সিঁড়িতে কোন কর্মকর্তা কোথায় বসেন সে নির্দেশনা।

এ ছাড়া নিচ তলাতেই কোন কাজের জন্য কোথায় যেতে হবে তা উল্লেখ করে বড় করে বোর্ড লাগানো হয়েছে। আর এভাবেই পাসপোর্ট আবেদনকারীদের পরিপূর্ণ সেবা দেওয়ার জন্য নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজের পাসপোর্টের আবেদন পত্র নিজে জমা দিয়ে সহজেই সঠিক সময়ে পাসপোর্ট হাতে পেয়ে খুশি সেবা গ্রহণকারী সাধারণ মানুষ। আঞ্চলিক এই পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে কড়াকড়ি নির্দেশ প্রদান করেছেন কর্মকর্তারা।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক রুকনুজ্জামান বিডিটাইমস২৪ কে জানান,এনআইডি কার্ড এবং নাগরিকত্বের প্রমানাদি পেলে আবেদন কারীকে যথা সময়ে পাসপোর্ট ডেলিভারি দেই, এখানে জটিলতার কোন অবকাশ নেই।

আনসার বাহিনীর চৌকস সদস্যদের সর্বদা সচেষ্ট থাকতে দেখা যায় অফিস চলাকালীন সময়ে। কোন ব্যক্তি নির্দিষ্ট কোনো কারণ ছাড়া ভেতরে প্রবেশে করতে পারবে না । ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা মনিটরিং স্টেশন। যে কেও যখন তখন কোন অপরাধ করলে সাথে সাথে তাদের সনাক্ত করা হবে। তারপরেও সাধারণ মানুষের ব্যাপক প্রশান্তি পাচ্ছেন বলে জানা যায়। পাসপোর্ট আবেদনকারীরা নিজেদের ঝামেলামুক্ত রাখার সরাসরি নিজের পাসপোর্ট এর কাজ স্বাছন্দ্য ভাবে নিজেই করতে পারছেন গ্রাহকরা।

এছাড়া সরেজমিনে দেখা যায় নিজের পাসপোর্ট সরাসরি আবেদন করতে পারছেন বলেই আগের মত দীর্ঘসময় ব্যয় করতে হচ্ছে না পাসপোর্টের সেবা গ্রহীতাদের।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে পাসপোর্ট গ্রাহকরা নিজের পাসপোর্ট করার ক্ষেত্রে ১০ বছর মেয়াদে- ৬৪ পৃষ্ঠার জন্য ব্যাংক জমা ৮ হাজার ৫০ টাকা। আর জরুরি ভিত্তিতে করলে সেটা-১০ হাজার ৩৫০ টাকা। একই সংখ্যক পাতায় ০৫ বছরের মেয়াদে ৬ হাজার ৩২৫ টাকা। আর জরুরি ভিত্তিতে করলে জমা দিতে হয় ৮ হাজার ৬২৫ টাকা। এছাড়া ৪৮ পৃষ্ঠার পাসপোর্টে ১০ বছরের জন্য ৫ হাজার ৭৫০, আর জরুরি পাসপোর্ট করলে ৮ হাজার ৫০ টাকা করে পাসপোর্ট গ্রাহকরা জমা দিচ্ছেন সরকারি চার্জ অনুযায়ী এক টাকাও বাড়তি টাকার নেওয়া হয় নাহ।

০৫ বছরের জন্য ৪৮ পৃষ্ঠার পাসপোর্টের আবেদন ফি ৪ হাজার ২৫ টাকা। আর জরুরি ৬ হাজার ৩২৫ টাকা।
এসব সরকারী ফি এর বাইরে কোন অতিরিক্ত টাকা আদায়ের কোন সুযোগ নেই এই অফিসে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর