1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নানির মৃত্যুর পরের দিন সাঁথিয়ায় পানিতে ডুবে শিশু দুই ভাই-বোনের মত্যুৃ

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

পাবনা সাঁথিয়ায় পানিতে ডুবে মোছা. আয়শা খাতুন (৪) মো. ইনামুল হক (৫) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শনিবার ( ২৮ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে উপজেলার করমজা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোছা. আয়শা খাতুন পুন্ডুরিয়া গ্রামের মো. হাফিজুল ইসলাম এর মেয়ে ও মো. ইনামুল হক করমজা ইউনিয়নের আটিয়াপাড়া গ্রামের মো. আজাদুল এর ছেলে। মৃত দুই শিশু সম্পের্কে তার মামাতো ফুপাত ভাই বোন।

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইনামুল হকের নানি মারা যায়। ঐদিন ইনামুল হক তার মা-বাবার সাথে তার নানিকে দেখতে এসে আর বাড়ি যায়নি। শনিবার নানির জিয়ারত খাওয়ানোর দিন ছিল। এতে পরিবারের লোকজন ব্যস্ত ছিল। এদিকে হাফিজুল এর মেয়ে আয়শা ও তার ভাগ্নে ইনামুল বাড়ির পাশে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে বল বাড়ির পাশের কাগে¦শরী নদীতে পড়ে যায়। বল আনতে গিয়ে দুজনই পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন নদীতে পানি আনতে গেলে তাদের দুজনকে বলসহ ভাসতে দেখতে পায়। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু বলে ঘোষনা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প.প কর্মকর্তা ডাক্তার মোছা. ফাতেমা তুয জান্নাত বলেন, তাদের মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

করমজা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি শুনেছি পুন্ডুরিয়া দুইটি শিশু পানিতে ডুবে মারা গেছে। এমন দুঃখজনক ঘটনায় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর