1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

নানা প্রতিবন্ধকতার পর অবশেষে যানজট নিরসনে ব্রাহ্মণবাড়ীয়া ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যানজট নিরসনে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের অভিযান শুরু হয়েছে। গত ৫ আগস্ট  সরকার পতনের পরে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের অফিসকক্ষ থেকে শুরু করে, চেয়ার টেবিল কাগজপত্র মামলার মেশিন সবকিছু লুটপাট সহ অগ্নি সংযোগ করা হয়। বন্ধ হয়ে যায় জেলা ট্রাফিক পুলিশের সকল কার্যক্রম,  এই সুযোগে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ধারণ  ক্ষমতার অধিক ব্যাটারি চালিত অটো রিস্কা, বিভাটেক, সিএনজি, নসিমন, করিমন লাইসেন্স বিহীন ইজিবাইক দেদারসে পৌর শহরে প্রবেশ করায় গত এক মাসেরও অধিক সময় ধরে তীব্র যানজটেরসৃষ্টি হয়। পৌরবাসীর জনদুর্ভোগ জনদুর্ভোগ চরমে। সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাফেরা করার লক্ষে পূর্ণ উদ্যমে শুরু হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশের সাঁড়াশি অভিযান। এই অভিযানে শহরের যানজট নিরসন ও লাইসেন্স বিহীন ইজিবাইক রিক্সাসহ যানবাহন শহরে নিষিদ্ধ সকল প্রকার গাড়ি নিয়ন্ত্রণ করতে পরিচালিত হচ্ছে বলে জানা যায়। শহরে নিবন্ধনবিহীন যানবাহন গুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সূত্রে জানা যায়। এই উদ্যোগের মাধ্যমে শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে কাজ করছে ট্রাফিক পুলিশ, যা জেলা পুলিশ সুপাররের দিক নির্দেশনায় পরিচালিত হচ্ছে। অভিযান পরিচালনা করছেন, ট্রাফিক পুলিশের টি আই মুরাদ হোসেন, টি আই সেলিম, টি আই নিখিল, তারা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় এই অভিযান চলবে। কোনো অবৈধ যানবাহন শহরে প্রবেশ করতে পারবে না বলে নিশ্চিত করেন ট্রাফিকের এই কর্মকর্তারা।
১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় শহরের মেড্ডা কুমারশীল মোড়, কাচারি পুকুরপাড়, থানাব্রিজ ও কাউতলীতে দীর্ঘ এক মাস পর ট্রাফিকের অভিযান কার্যক্রম ছিলো চোখে পড়ার মতো। এ ব্যাপারে জানতে চাইলে টি আই আমিনুল ইসলাম জানান, পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমরা নতুন উদ্যমে অভিযান শুরু করেছি। এই অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। আগামী রবিবার থেকে আরো কঠোরভাবে অভিযানে করে ব্রাহ্মণবাড়িয়া শহর যানজট মুক্ত করতে আমাদের টিম সক্রিয় কাজ করবে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্তৃপক্ষ  লাইসেন্স বিহীন ইজিবাইক রিক্সাসহ সকল প্রকার অবৈধ যানবাহনের শহরে প্রবেশ নিষিদ্ধে মাইকিং করে ঘোষণা দিলেও তা কেউ মানছেই না। যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষের তেমন কোনও কার্যক্রম লক্ষ্য করা যায়নি।
এ বিষয়ে পৌরসভার হিসাবরক্ষক অফিসার কাওছার আহমেদ জানান, অচিরেই আমরাও শহরে যানজট নিরসনে অভিযান শুরু করবো।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর