1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিডি টাইমস ডেস্কঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯৫ বার পঠিত

নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের দিল্লীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৮ জুন) সকাল সোয়া ১০টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দিল্লির উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এর আগে টানা তৃতীয়বার বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ, সরকার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানান শেখ হাসিনা।

বার্তায় তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে, আপনি ভারতের জনগণের আশা-আকাঙ্ক্ষা বহন করেন। দৃঢ়প্রত্যয়ী এই বিজয় ভারতের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক, যা দেশের প্রতি আপনার নেতৃত্ব, প্রতিশ্রুতি এবং আত্মোসর্গকে মনে করিয়ে দেয়।

পরে নরেন্দ্র মোদিকে ফোন করেও শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর অভিনন্দন এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় (সাবেক টুইটার) নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

মোদি তার ধন্যবাদ বার্তায় বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাই। ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা গত এক দশকে অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। আমি আমাদের জনকেন্দ্রিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর