1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১০৯ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন মিয়া (১৭) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মে) রাত সাড়ে ১০ টার দিকে নবীনগর পৌরসভার একটি অটোরিকশার গ্যারেজে এই ঘটনা ঘটে৷
জীবন মিয়া নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ার ভাড়াটিয়া বাছির মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি জেলার নাসিরনগর উপজেলার খাগালিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোচালক জীবন প্রতিদিনের মতো গ্যারেজ থেকে অটো নিয়ে কাজের সন্ধানে বের হন। কিন্তু গত শনিবার রাতে বিদ্যুৎ না থাকায় গ্যারেজ থেকে ভাড়াবাড়ীতে গাড়ি নিয়ে এসে বিদ্যুতের ক্যাবল টেনে নিজেই গাড়িতে চার্জ দিচ্ছিলেন। এ সময় জীবন তার মাকে বিদ্যুতের লাইন অফ করতে বলে কিছুক্ষণের মধ্যেই সে মাটিতে লুটে পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবারের লোকেরা লাশ বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, এইরকম ঘটনা শুনেছি। কিন্তু এব্যাপারে কেউ আমাদের কাছে অভিযোগ করেনি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর