1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নতুন দামে জ্বালানি তেল, বাড়ল ব্যয়

অনলাইন ডেস্ক :
  • প্রকাশে সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিপুল আর্থিক লোকসানের প্রেক্ষাপটে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে সরকার।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা আজ মধ্যরাত ১২টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন পুনর্নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী:

  • ডিজেল: প্রতি লিটার ১১৫ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
  • কেরোসিন: প্রতি লিটার ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা করা হয়েছে।
  • পেট্রোল: প্রতি লিটার ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা করা হয়েছে।
  • অকটেন: প্রতি লিটার ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা দেওয়া হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে গত মার্চ মাস থেকেই বৈশ্বিক বাজারে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেলের দাম এবং পরিবহন ব্যয় (ফ্রেইট চার্জ) অস্বাভাবিক গতিতে বাড়ছে। এর আগে গত ১৮ এপ্রিল সরকার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করেছিল। এরপর আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বজায় থাকা সত্ত্বেও বিগত পাঁচ মাস ধরে দেশের বাজারে জ্বালানির দাম বাড়ানো হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের স্বার্থে এত দিন ভর্তুকি দিয়ে দাম স্থিতিশীল রাখা হয়েছিল। এর ফলে চলতি বছরের মার্চ থেকে আগস্ট-এই পাঁচ মাসেই রাষ্ট্রায়ত্ত সংস্থা বিপিসির প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে। এছাড়া মূল্য সমন্বয়ের পরও পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও যথেষ্ট কম রয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর