1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নতুন ঠিকানায় স্ট্যান্ডার্ড ব্যাংক-এর গোয়ালাবাজার এবং বিশ্বনাথ শাখা

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৯৯ বার পঠিত

অধিকতর উন্নত ও আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে সম্পূর্ণ শরি‘আহ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর সিলেট জেলার বিশ্বনাথ এসএমই/কৃষি শাখা এবং গোয়ালাবাজার এসএমই/কৃষি শাখা নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে।

এ উপলক্ষে ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে সংশ্লিষ্ট শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ঠিকানায় শাখা দুটির কার্যক্রম উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের সিলেট অঞ্চলের প্রধান আবু রাহেদ খন্দকার; ওসমানী নগর, সিলেট সার্কেল- এর অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, পিপিএম; ব্যাংকের বিশ্বনাথ শাখার শাখাপ্রধান কামাল আহমদ ও গোয়ালাবাজার শাখার শাখা প্রধান সদানন্দ দেবনাথ; ডাঃ মাহমুদুল মজিদ চৌধুরী; স্থানীয় লার্নিং সেন্টারের পরিচালক মইন উদ্দিন; বিশ্বনাথ ব্যবসায়ী সমিতি’র সেক্রেটারি জয়নাল উদ্দিন; বিশিষ্ট ব্যবসায়ী শাহনুর হোসেন ও আলাউদ্দিন রিপন এবং যুক্তরাজ্য প্রবাসী আব্দুল সালাম শেখসহ স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ব্যাংকের সিলেট জেলার বিশ্বনাথ এসএমই/কৃষি শাখা তান্নি কমপ্লেক্স (২য় তলা), জগন্নাথপুর রোড, বিশ্বনাথ এবং গোয়ালাবাজার এসএমই/কৃষি শাখা কাহের ম্যানশন শপিং কমপ্লেক্স (২য় ও ৩য় তলা), ১১৭৪, ওসমানী নগরে কার্যক্রম শুরু করেছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর