1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নকলায় ভাবির লাঠির আঘাতে ভাসুর নিহত: আটক ২ 

মিন্টু খন্দকার, নকলা (শেরপুর):
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১১৪ বার পঠিত
শেরপুরের নকলায় প্রতিবেশি ভাবীর লাঠির আঘাতে ভাসুর মোরাদ হোসেন (৫৫) নামের এক সিকিউরিটি গার্ডের নিহর ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার টালকী ইউনিয়নের পূর্বটালকী গ্রামে এ ঘটনা ঘটে। মোরাদ একই গ্রামের মৃত রহিম মাস্টারের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মোরাদ হোসেন দীর্ঘদিন যাবৎ ঢাকার কল্যাণপুর এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরী করতেন। তার চাচাত ভাই জালাল উদ্দিনের সাথে বশতবাড়ির সীমানা নিয়ে দ্বন্দ চলে আসছিল। ঈদে ছুটি না পেয়ে আজ সকালে মোরাদ ঢাকা থেকে নিজ বাড়ি পূর্ব টালকীতে আসেন। সাথে কিছু ঘরের আসবাবপত্র নিয়ে আসেন। আসবাবপত্র নিয়ে বাড়িতে প্রবেশ নিয়ে চাচাত ভাইয়ের বউ মাজেদা বেগমের সাথে তর্কবিতর্কের এক পর্যায় মাজেদা বেগম লাঠি দিয়ে মাথার পিছনে আঘাত করলে মোরাদ মাটিতে পরে যায়। স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় মাজেদা বেগম ও তার মেয়ে খুসি বেগমকে আটক করে পুলিশ। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, টালকি ইউনিয়নের পূর্বটালকী গ্রামে জমি সংক্রন্তে পূর্বশত্রুতার জেরে তর্কবিতর্কের এক পর্যায়ে মাজেদা বেগম লাঠির আঘাত করে মোরাদ হোসনকে। পরে মোরাদকে আহত অবস্থায় নকলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাজেদা বেগম ও তার মেয়ে খুসিকে আটক করা হয়েছে। মরদেহের সুরুতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্ব ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর