1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নকলায় বালি চাপায় কৃষকের মৃত্যু

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৯৩ বার পঠিত

শেরপুরের নকলায় বালির নিচ থেকে আব্দুল হালিম (৩৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ জুন) সকাল সারে ৮টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের মৃগী নদীর পাড়ে এ ঘটনা ঘটে। সে ওই ইউনিয়নের বাছুর আলগার দড়িপাড়া গ্রামের চান মিয়ার পুত্র।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধায় আব্দুল হালিম গোয়াল ঘরের জন্য বালি আনতে মৃগী নদীর পাড়ে যায়। নদীতে নেমে পাড়ের নিচ থেকে গর্ত করে বালি সংগ্রহ করার সময় উপর থেকে নদীর পাড় ধ্বসে আব্দুল হালিমের উপর পড়ে। হালিম বালির নিচ থেকে আর উঠতে পারিনি। সারারাত আর বাড়ি ফিরেনি হালিম। পরিবারের লোকজন মঙ্গলবার রাত থেকে অনেক খোজাখুজি করে। আজ বুধবার সকালে মৃগী নদীর পাড়ে গিয়ে বালির নিচে কে জানি পড়ে আছে। তারপর বালি সরিয়ে দেখে আব্দুল হালিমের মরদেহ।

নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেম বলেন, নকলার চন্দ্রকোনার মৃগী নদীর পাড়ের বালির নিচ থেকে আব্দুল হালিম নামের এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। বিষয়টি সাথে সাথে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর