
মঙ্গলবার ( ৭ মে) দুপুরে নওগাঁয় মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন নওগাঁর বিচারক ফেরদৌস ওয়াহিদ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ।
আসামী মো: দুলাল উদ্দিন নওগাঁ -এর বিরুদ্ধে আনীত ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারা ১৯ (১) এর সহিত সংযুক্ত টেবিলের ৩(খ) ক্রমিকে বর্ণিত অভিযোগে দোষী সাব্যস্ত করিয়া যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- (দশ) হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ০২(দুই) বছর সশ্রম কারাদন্ড দন্ডিত করেন। আসমী মোঃ দুলাল উদ্দিন সরদার, রানীনগর থানার নারায়নপাড়া গ্রামের আঃ রহমান,এর ছেলে।
আসামী দুলালের ইহা একটি দায়রা মামলা। প্রসিকিউশন পক্ষের মামলার সংক্ষিপ্ত বিবরন জানা যায়, অবৈধ মাদকদ্রব্য ৬৫ বোতল ফেনসিডিল রাখার দায়ে রাষ্ট্র ও আসামিপক্ষের দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে দোষী প্রমাণিত হওয়ায় নওগাঁর বিচারক ফেরদৌস ওয়াহিদ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত এ রায় প্রদান করেন।