1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগায় বন্ধ পেট্রোল পাম্প, ভোগান্তি চরমে

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত

বিনা নোটিশে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সব পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে সংশ্লিষ্ট খাতের মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখেছেন সংগঠনটির মালিক ও শ্রমিকের নেতারা।

কোট চত্বর এলাকার মেসার্স বলাকা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকরা জ্বালানি তেল নিতে আসছেন। তবে পেট্রোল পাম্প বন্ধ থাকায় তেল না পাওয়ার কারণে অনেকটাই বিপাকে পড়েন পেট্রোল নির্ভরশীল বিভিন্ন যানবাহনের চালকরা। বিশেষ করে মোটরসাইকেল চালকরা পড়েছেন আরো বিপাকে। তেল না পেয়ে ভোগান্তিতে অফিসগামী মানুষরাও।

ঔষধ কোম্পানিতে চাকরি করা বুলবুল বলেন মোটরসাইকেল নিয়ে অফিসে যাওয়ার পথে তেল শেষ হয়ে যায়। পেট্রোল পাম্পে তেল না পাওয়ায় বাধ্য হয়ে আধা কিলোমিটার ঠেলে আবার বাসায় ফেরত যাচ্ছি। পাম্প বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তার মতো অনেকেই অফিসগামী মোটরসাইকেল আরোহী ও জ্বালানি নির্ভর বিভিন্ন যানবাহনগুলো পাম্পে এসে বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে যানবাহন চালকদের। দ্রুত এ সমস্যার সমাধান চান যানবাহন চালকরা।

বিজিবি ক্যাম্প সংলগ্ন পেট্রোল পাম্পে তেল নিতে আসা রিপন বলেন, কর্মের প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে হয়। সকালে পেট্রোল পাম্পে তেল নিতে আসলে বলেন ধর্মঘট চলছে তেল দেয়া যাবে না। সাধারণ মানুষকে জিম্মি করে আন্দোলন করার কোনো মানে হয় না।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার-বগুড়া আঞ্চলিক মহাসড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বগুড়া সড়ক জনপথ বিভাগ। এসময় সান্তাহারে অবিস্থত হামিম ফিলিং স্টেশন ও আনিকা ফিলিং স্টেশন তেলের মিটার উচ্ছেদ করা হয়।

পূর্ব ঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি না দিয়ে আকস্মিক উচ্ছেদ পরিচালনা করার প্রতিবাদে ‘বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এবং পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন রাজশাহী বিভাগ’ সকল পেট্রোল পাম্প বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর