1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁ জামায়াতের গনঅভ্যুত্থান দিবসে সমাবেশ ও গনমিছিল

সাহেব আলী, নওগাঁ :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পঠিত

বাংলাদেশ জামায়ােত ইসলামী নওগাঁ পৌরসভা ও নওগাঁ সদর উপজেলা শাখার উদ্যোগে ৫ আগস্ট ঐতিহাসিক গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎

মঙ্গলবার সকালে মুক্তির মোড় শহীদ মিনার প্রাঙ্গনে গনমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমীর,নওগাঁ -৪ (মান্দা) আসনের  জামায়াত মনোনীত  এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব,
‎

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ অধ্যাপক মহিউদ্দিন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী, নওগাঁ -৫ (নওগাঁ সদর) আসনের  জামায়াত মনোনীত  এমপি পদপ্রার্থী  এবং সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ স ম সায়েম, বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির ও নওগাঁ সদর উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ মোনায়েম হোসাইন, নওগাঁ পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওঃ ওবায়দুল ইসলাম, ইসলামি ছাত্রশিবিরের নওগাঁ জেলা সভাপতি আব্দুর রাকিব।

অনুষ্ঠান পরিচালনা করেন নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী, সাবেক নওগাঁ জেলা শিবিরের সভাপতি এ্যাডঃ আব্দুর রহিম। উক্ত সমাবেশ শেষে গনমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ঢাকা বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর