1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

নওগাঁয় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

জীবনব্যাপি ডায়াবেটিস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে দিবসটি পালন করা হয়েছে। ১৩ নভেম্বর বৃহস্পতিবার ব্র্যাকের আয়োজনে এলাকা ব্যাবস্থাপক ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচির মো: শাহিনুর ইসলাম এর সভাপতিত্বে প্রথমে একটি র‌্যালি বের করে উপজেলা চত্তর প্রদক্ষিন করে বদলগাছী উপজেলা হাসপাতালে এসে শেষ হয়। পরে বদলগাছী উপজেলা হাসপাতাল হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কানিজ ফারহানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা: বর্ণা বসাক। ব্র্যাক এই উপলক্ষে উপজেলার চাংলা এলাকায় ডায়াবেটিস ক্যাম্পের আয়োজন করেন । ক্যাম্পে সেবাদানের পাশাপাশি স্বল্প মুল্যে ৫০ জন রোগীকে ডায়াবেটিস পরিক্ষা করে বিভিন্ন পরামর্শ প্রদান করেন । ডায়াবেটিস ক্যাম্প পরিদর্শন করেন বদলগাছী উপজেলা হাসপাতালের ডা: বর্ণা বসাক ।

প্রতি বছর নানা আয়োজনে বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালন করা হয়। সারাবিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে।এই দিবস উপলক্ষে তাদের যত্ন সম্পর্কিত সমস্যা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই দিবসটি পালন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম কর্মসুচি সংগঠক ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচি,স্বর্নালী জাহান মাঠ সংগঠক, স্বাস্থ্যকর্মী সহ ব্র্যাকের কর্মীরা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর