1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

নওগাঁর মান্দায় জলবায়ু পরিবর্তন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১২৮ বার পঠিত
নওগাঁর মান্দায় জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় উন্নয়ন সংস্থা দাবী মৌলিক উন্নয়ন সংস্থা ও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) দিনব্যাপী এ অবহিতকরণ কর্মশালার আয়োজন করে।

এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনার সভাপতিত্বে বক্তব্য রাখেন, নব- নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন (তোফা),পিকেএসএফ-এর ব্যবস্থাপক ফজলে হোসাইন (ফরহাদ), দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার, ভার্কের নির্বাহী পরিচালক ইয়াকুব হোসেন, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম গোলাম আজম এবং প্রসাদপুর বাজার বণিক সমিতির সভাপতি  আখতারুজ্জামান আল মনসুর প্রমূখ।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বল, মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান,মান্দা প্রেস কøাবের সভাপতি নজরুল ইসলাম, সাংবাদিক আব্দুর রউফ রিপন, সাহেব আলী, রাসেল রানা,জিল্লুর রহমান, পলাশ চন্দ্র  এবং মাহবুবুজ্জামান সেতুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য,জলবায়ু পরিবর্তন মোকাবেলা প্রকল্পটি এ উপজেলার মোট ৮টি ইউনিয়নে বাস্তবায়ন করা হচ্ছে। কর্মশালায় জলবায়ুর পরিবর্তনের কারণে বরেন্দ্র এলাকায় খড়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। খড়ার প্রকোপ মোকাবেলায় ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধি করা এবং খড়া সহনশীল ফসলের চাষ বৃদ্ধিতে উদ্বুদ্ধ করা যায় এমন বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর