1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁর কলেজ ছাত্রদলের নেতৃত্বে তিন ছেলে তিন মেয়ে

সাহেব আলী, নওগাঁ :
  • প্রকাশে সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

নওগাঁর রাণীনগর উপজেলার তিনটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। ওই তিনটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্ব দিবে তিন ছেলে ও তিন মেয়ে।

বিষয়টি সোমবার (২৬ মে) নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল।রাণীনগর শের-এ-বাংলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি কবির ও শিহাব হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট, আবাদপুকুর কলেজ ছাত্রদলের সভাপতি তৌফিক ও সুরাইয়াকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট সদস্য এবং রাণীনগর মহিলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোছা: সুরাইয়া আক্তার ও আসফিকা জান্নাতুনকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে।

এরমধ্যে এই প্রথম আবাদপুকুর ও রাণীনগর মহিলা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হলো। এর আগে গত ২০ মে একযোগে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির ও সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা ওই তিনটি কলেজ শাখা ছাত্রদলের কমিটির অনুমোদন দেন। এবং তিন কমিটিকেই আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটি বরাবর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

রাণীনগর শের-এ-বাংলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সোহান শেখ, সহ-সভাপতি আইউব হোসেন ও লিমন, সিনিয়র যুগ্ন সম্পাদক নাইম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, নাদিম ও শিমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, দপ্তর সম্পাদক আব্দুল মমিন, প্রচার সম্পাদক জান্নাতুন নাইম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ মন্ডল, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তৌফিক আহমেদ এবং যোগাযোগ বিষয়ক সম্পাদক মিলন খান।

আবাদপুকুর কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মেফতাহুল ইসলম, সিনিয়র যুগ্ন সম্পাদক শিহাব ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন।

রাণীনগর মহিলা ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কুমারী পূজা রাণী, সহ-সভাপতি নুসরাত আক্তার, সিনিয়র যুগ্ন সম্পাদক মোছা: বর্ষা, সাংগঠনিক সম্পাদক মোছা: হাসি আক্তার, দপ্তর সম্পাদক সুমাইয়া আক্তার ও প্রচার সম্পাদক জেরিন আক্তার জুই।

ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান চান নারীরা নেতৃত্বে আসুক। তাঁর নির্দেশে মেয়েদের গুরুত্ব দিয়ে ছাত্রদলের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। আমার বিশ্বাস এই তিন জন নারীর নেতৃত্ব দেখে অন্যান্য নারীরাও একটা সুশৃঙ্খল রাজনৈতিক দলের নেতৃত্বে আসতে চাইবেন। এবং গুরুত্বপূর্ণ জায়গায় দলের নেতৃত্ব দিবেন। আর বিএনপি সেই ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিবে।

তিনি বলেন, এই প্রথম আবাদপুকুর ও রাণীনগর মহিলা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটি দেওয়া হলো। এবং আবাদপুকুর কলেজ শাখা ছাত্রদলের প্রথম কমিটিতেই একজন ছেলের পাশাপাশি একজন মেয়েকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। এই জন্য আমি জেলা ছাত্রদলের প্রতি কৃতজ্ঞ। এছাড়া এই কলেজের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা করে নেওয়ার জন্য বেশি সদস্য ফরম কিনেছে মেয়েরা। আশা করছি তারেক রহমানের নির্দেশে আগামী দিনে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে জনগণের দল এই বিএনপিতে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর