1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় ৪৭ কেজি গাঁজাসহ মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১০৭ বার পঠিত

নওগাঁ পত্নীতলায় অভিযান চালিয়ে সাড়ে ৪৭ কেজি গাঁজাসহ মাদক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শুক্রবার সকালে উপজেলার ঘোষনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, -ঘোষনগর এলাকার নবির উদ্দিনের ছেলে নুর নবী (৩৮) ও চাঁপড়া এলাকার রামপদদের ছেলে রজনী কান্ত (৩২) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার দেউপাড়া এলাকার ইসাহাকের ছেলে নবী (৩০)।  ৭ জুন দুপুর ১২টায়  র‌্যাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত  করেন ।

প্রেস বিজ্ঞপ্তিতে  র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা সঙ্গবদ্ধ মাদক চক্রের সদস্য। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তারা কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করতো। এরপর কৌশলে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গাঁজার একটি বড় চালান নিয়ে চক্রটি  আসতেছে এরকম খবর তাদের কাছে আসে। পরে   গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস দল  তাদের কাছে থাকা ২টি বস্তা তল্লাশী করে ৪৭ কেজি  গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া তিনটি মোবাইল ও তিনটি সিম উদ্ধার করা হয়। পরবর্তীতে পত্নীতলা থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর