
নওগাঁ সদরের নওজোয়ান মাঠে ৪৫ তম ফুরফুরার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে প্রতি বছরের ন্যায় সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশন নওগাঁ শাখার উদ্যোগে
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন ফুরফুরার পীর আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আাল কুরাইশী, দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ মাহফিলে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন মাওলানা আ ন ম আকরাম হোসাইন সাবেক মুহাদ্দিস নামাজ গড় কামিল মাদ্রাসা নওগাঁ, তৃতীয় বক্তা হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন মাওলানা রাশেদুল ইসলাম রাজশাহী।
এ সময় নওগাঁর বিভিন্ন মাদ্রাসার ছাত্রসহ হাজারো সাধারণ মুসুল্লিগন উপস্থিত ছিলেন।