1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় ২দিন ব্যাপী লেখক সম্মেলন শুরু

সাহেব আলী, নওগাঁ :
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৯২ বার পঠিত

নওগাঁয় দুইদিন ব্যাপী লেখক সম্মেলন ও কাহ্নপা সাহিত্য পদক ২০২৫ এর উদ্ভোদন হয়েছে। (১৮ জুলাই) শুক্রবার উপজেলা অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের শুভ উদ্ভোধন করেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথি।

ড. আইয়ুব আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, জেলা একাউন্ট ও ফিন্যান্স অফিসার খান মেহাম্মদ মোজাহারুল ইসলাম, নজরুল একাডেমি নওগাঁর সভাপতি মুক্তিযোদ্ধা এস এম সিরাজুল ইসলাম, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম আজাদ হোসেন মুরাদ, কবি ও সোশ্যাল এক্টিভিস্ট মুনিরা সুলতানা।

কবি ও গল্পকার মাহফুজ ফারুকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নওগাঁ সাহিত্য পরিষদ এর সভাপতি অরিন্দম মাহমুদ,সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন।

নওগাঁর সহিত্য বিষায়ক সংগঠন “নওগাঁ সাহিত্য পরিষদ” এর উদ্যোগে চতুর্থবারের মত ২দিন ব্যাপী সাহিত্য সম্মেলনের আয়োজন করে সারাদেশ হতে আগত শতাধিক কবি-সাহিত্যিকবৃন্দের উপস্থিতিতে ২য় দিন বরেণ্য কবি মজিদ মাহমুদ ও অনুবাদক খসরু চৌধুরীকে “কাহ্নপা সাহিত্য পদক” প্রদান করা হবে। অনুষ্টানে দেশের বিভিন্ন্ন জেলা থেকে কবি ও সাহিত্যিক অংশ নিয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে সহিদদের স্মরনে ১মিনিট নিরবতা পালন, জাতীয় সংগীত পরিবেশ ও কবির কর্ণে বাজে স্বরচিত ধ্বনি শিরোনামে কবিতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের প্রারাম্ভ হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর