
মেধা ও সততায়, গড়ব সবার বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে ধারণ করে নওগাঁ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হযেছে।
সারাদেশের ন্যায় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার কাজীর মোড় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। সেই সাথে বছরের গৌরবময় পথচলা পূর্ণ করে নতুন বছরের যাত্রা শুরু করতে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির ।
জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হাজার হাজার ছাত্রদের উপস্থিতিতে র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ জেলা সভাপতি মোঃ সারোয়ার হোসাইন, জেলা সেক্রেটারী আব্দুর রাকিব।বক্তব্যে জেলা সভাপতি বলেন ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারে লাখো তরুণের হৃদয়ে আদর্শের আলো জ্বালিয়ে আমরা এগিয়ে চলেছি সুন্দর, সুশীতল ভবিষ্যৎ গড়ার পথে। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা নেতৃবৃন্দ।