1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় ১০১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১০৯ বার পঠিত

নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে ১০১ কেজি গাঁজা ও একটি কার্ভাট ভ্যান সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। যার আনুমানিক মূল্য ২০ লাখ ২০ হাজার টাকার।

রোববার (৯ জুন) দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গাজিউর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে একটি কাভার্ট ভ্যানে গাঁজা পরিবহন করে নিয়ামতপুরের সান্তোষপাড়া গ্রামে মোকলেছার নামে এক ব্যাক্তির পুকুরের আশেপাশে হস্তান্তর করা হবে।

এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২টার দিকে ছাতড়া বাজার থেকে সান্তোষপাড়া গামী পাকা রাস্তার উপর কাভার্ট ভ্যান পৌছালে পুলিশের আশেপাশে থাকা ৫টি টিম অভিযান চালিয়ে হাতেনাতে ২জনকে গ্রেফতার করা হয়। পরে কাভার্ট ভ্যান তল্লাশী করা হলে ৪টি পাটের বস্তা থেকে ৩৪ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো নিয়ামতপুর উপজেলার সন্তোষপাড়া গ্রামের নাজির উদ্দিন মন্ডলের ছেলে টুয়েল মন্ডল ও বাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মোহন মিয়ার ছেলে সুমন বাপ্পি (৩৫)।

সংবাদ সম্মেলনে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলীসহ ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর