1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়েছে সাংবাদিক

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১২২ বার পঠিত

নওগাঁর মান্দায় হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়েছেন এক সাংবাদিক। রোববার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মৃতের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ওই নারীর নাম সূচনা আক্তার (৩৪)। তিনি উপজেলার পরানপুর ইউনিয়নের দক্ষিণ পরানপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক এমএ রাজ্জাকের স্ত্রী। ঘটনার পর সাংবাদিক এমএ রাজ্জাক হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে গা ঢাকা দিয়েছেন।

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মেশকাত রায়হান বলেন, গত বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটে অসুস্থ অবস্থায় সূচনা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। সতিনের সঙ্গে ঝগড়া লেগে তিনি একসঙ্গে ৪০টি প্যারাসিটামল ট্যাবলেট খেয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। অতিরিক্ত ওষুধ সেবনের বিষক্রিয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান।

সাংবাদিক এমএ রাজ্জাকের মা ফাতেমা বেগম বলেন, ‘পুত্রবধূ সূচনা আক্তারের বাবার বাড়ি ঢাকায়। ঈদের দুদিন পর সূচনা আমাদের বাড়িতে আসে। কিন্তু বাড়িতে ছেলে রাজ্জাকের আরও একজন স্ত্রী থাকায় দুই সতিনের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এর জেরে বৃহস্পতিবার রাতে পুত্রবধূ সূচনা একসঙ্গে অনেকগুলো ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি বলেন, নিহত সূচনার মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সূচনার পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর