1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় স্বর্ণ চুরির সাথে জড়িত আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৯১ বার পঠিত

নওগাঁয় মহাদেবপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণ চুরি সাথে জড়িত আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণ, নগদ টাকা ও একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ।

আজ রাতে দিনাজপুর জেলার কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতাররা সবাই দিনাজপুর কোতোয়ালি থানার বাসিন্দা।

বুধবার ১ জানুয়ারী দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৬ তারিখ বিকেলে মহাদেবপুর উপজেলার মধ্যবাজারের মায়ামনি জুয়েলার্স থেকে প্রায় ২ লাখ ১৩ হাজার টাকার মূল্যের স্বর্ণের ব্রেসলেট চুরি হয়। পরে থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু আজ রাতে সিসিটিভির ফুটেজ ও আধুনিক প্রযুক্তি সহায়তায় দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে এর সাথে জড়িত আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর