1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় সমন্বয় সভা অনুষ্ঠিত

সাহেব আলী, নওগাঁ :
  • প্রকাশে সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮৪ বার পঠিত

নওগাঁয় উপজেলা পর্যায়ে নওগাঁ সদর উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটরদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১২টি ইউনিয়নের ১২ জন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের এসভায় গ্রাম আদালতের অগ্রগতি নিয়ে আলোচনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন।

এসময় সভায় উপস্থিত ছিলেন গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর হোসনেয়ার সপ্না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গ্রাম আদালতের কার্যক্রম আরো সক্রিয় করার আহ্বান জানিয়ে মামলার পরিমাণ বৃদ্ধি এবং এলাকায় সালিশ না করে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের এজলাসে বসে মামলা নিষ্পত্তি করার পরামর্শ দেন।

তিনি বলেন, গ্রাম আদালতের মামলার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে নথি ও রেজিস্টার আপডেট রাখতে হবে এবং এলাকায় গ্রাম আদালতের বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর