1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় সমন্বয়ক পরিচয় দানকারীর ভাই ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নওগাঁয় আন্দোলন দমনের জন্য লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করার অভিযোগে ছাত্র লীগ নেতা রাকি হোসাইন রকি (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর (২২ জানুয়ারী) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয় । এর আগে গতকাল মঙ্গলবার রাতে শহরের দয়ালের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রকি নওগাঁ শহরের মুন্সিপাড়া এলাকার বাবু হুসাইনের ছেলে।গ্ৰেফতার রাকি হোসাইন (রকি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নওগাঁ সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়াও নওগাঁয় সমন্বয় পরিচয় দানকারী রিয়াদুস সালেহীনের বড় ভাই বলে জানা গেছে।

পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নওগাঁয় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের আন্দোলন দমনের জন্য লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে রাকি হোসাইন রকি। ৫ আগস্টের পর থেকেই আত্নগোপনে চলে যায়। এদিকে তার বড় ভাই রিয়াদুস সালেহীন সমন্বয়ক পরিচয় দিয়ে ভাইয়ের গ্ৰেফতার এড়াতে সাহায্য করে যাচ্ছিলেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের দয়ালের মোড় হতে তাকে গ্রেফতার করে পুলিশ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফজলে রাব্বি জানান- গ্ৰেফতার রাকি হোসাইন রকির ভাই রিয়াদুস সালেহীন ৫ আগষ্টের পর থেকে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে বেড়াতেন । পাশপাশি স্কুলের শিক্ষক পদত্যাগ করানো ও টাকার বিনিময়ে পুনর্বহাল, এক পক্ষের জমি অন্য পক্ষকে নিয়ে দেওয়া, খাস জমি ও পুকুর নিজে লিজ নেওয়া, মাঠ সংস্কারের টেন্ডার নেওয়াসহ বিভিন্ন তদবির করে বিতর্কিত কর্মকাণ্ড চালাতেন। তার বড় ভাই নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য হওয়ায় তাকে সেল্টার দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতে সাহায্য করেন তিনি।

তিনি আরও বলেন, ব্যক্তি অপরাধের দায়ভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন শিক্ষার্থী নিবে না। এরকম যদি আরো কেউ সমন্বয়ক নয় সমন্বয়েকের লেবাস ধরে বা সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, গ্ৰেফাতার রাকি হোসাইন রকি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করার অভিযোগে তাকে গ্ৰেফতার করা হয়। গ্ৰেফতারের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর