1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মা -ছেলের মর্মান্তিক মৃত্যু

আল কোরাইশ রকি ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৫০ বার পঠিত

নওগাঁর মান্দায় পিকআপের – সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলেই ফারাবি হোসেন নামে পাঁচ মাস বয়সী এক শিশু নিহত হয় পরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মা রেশমা (৩০) নিহত হয়েছে।

এ দুর্ঘটনায় নিহত শিশুটির বাবা ফিরোজ হোসেন (৩৫) ও বোন ফারিয়া (৮)গুরুতর আহত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রযেছে।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল ) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে ফিরোজ হোসেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক পরিবার নিয়ে কর্মস্থলেই থাকতেন ঈদের ছুটি কাটাতে দুই শিশু সন্তানকে নিয়ে স্বপরিবারে তারা গ্রামের বাড়ি পত্নীতলা উপজেলার চকদোচাই গ্রামে আসতেছিলেন। পথে বিজয়পুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

মর্মান্তিক এ ঘটনায় এলাকা জুড়ে চলছে শোকের মাতাম।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, নিহত শিশুটির বাবা ফিরোজ হোসেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ওসি আরও বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর