1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় ল্যাপটপ-মোবাইল ও টাকা চুরি হিরিক

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

নওগাঁর মান্দায় “সামিয়া কম্পিউটার্স এন্ড নেট পয়েন্ট” থেকে একটি ল্যাপটপ,মোবাইল ও টাকা চুরি হয়ে গেছে । বুধবার ২৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সতীহাট বাজারে (পোষ্ট অফিস রোডে অনিক মোবাইল সার্ভিসিং সেন্টারের পাশে) এ ঘটনা ঘটে। সতীহাট বাজারে সিসিটিভি থাকা সত্বেও এর আগেও একাধিকবার দোকান ও ভ্যান চুরির ঘটনা ঘটেছে। দিনের বেলায় এমন অনাকাঙ্খিত চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।

“সামিয়া কম্পিউটার্স এন্ড নেট পয়েন্ট” এর পরিচালক সুলতান আহমেদ ওরফে লিটন বলেন, প্রতিদিনের ন্যায় আজ সকালেও দোকান খোলার পর তার বাবাকে দোকানে রেখে একটি কাজের জন্য স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে যান। এসময় মোজাম্মেল হক নামে একজন মুক্তিযোদ্ধার একটি মোবাইল এবং ১ হাজার টাকা তার বাবা’র কাছে রেখে যান। এরই একপর্যায়ে বেলা সাড়ে ১১ টার দিকে তার বাবা দোকানের বাহিরে পানি খেতে যান এবং পানি খেয়ে দোকানে এসে দেখেন যে, মুক্তিযোদ্ধার রেখে যাওয়া মোবাইল ও ১ হাজার টাকা এবং দোকানের ভেতরে রাখা ল্যাপটপটি চুরি হয়ে গেছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত অতিদ্রুত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ্যবাপারে মান্দা থানার ওসি- তদন্ত আব্দুল গণি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর