1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি এ্যাডঃ মাহবুব আলী সুজা ও সেক্রেটারী এ্যাডঃ আব্দুর রহিম নির্বাচিত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

নওগাঁ বারের সিনয়র সহ-সভাপতি ও অতিরিক্ত সরকারী কৌশলী এ্যাডঃ দেওয়ান মাহবুব আলী সুজাকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা এ্যাডঃ আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল গঠিত হয়েছে। ( ১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এক কমিউনিটি রেষ্টুরেন্টে নওগাঁ শাখার এই কমিটি গঠিত হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নওগাঁ শাখার উপদেষ্টা ও নওগাঁ জেলা জামায়াতের আমীর খ.ম আব্দুর রাকিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, উপদেষ্টা ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডঃ আসম সায়েম, নওগাঁ পৌর জামায়াতের আমির মাওঃ শফিকুল ইসলাম।

উক্ত কমিটিতে এ্যাডঃ হারুন অর রশিদ, এ্যাডঃ আব্দুল ওয়াজেদ ও এ্যাডঃ আব্দুল মোত্তালেবকে সহ সভাপতি, এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, এ্যাডঃ আবু বকর সিদ্দিক ও এ্যাডঃ তারেক হোসাইনকে সহঃ সাধারণ সম্পাদক, এ্যাডঃ এস এম জোবায়েরকে সাংগঠনিক সম্পাদক, এ্যাডঃ আনোয়ার হোসেন রানাকে কোষাধ্যক্ষ, এ্যাডঃ দেলোয়ার হোসেনকে অফিস ও পাঠাগার সম্পাদক, এ্যাডঃ এনামুল হক (ধামুইরহাট)কে প্রচার ও মিডিয়া সম্পাদক, এ্যাডঃ মোস্তফা মাহবুবকে আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক, এ্যাডঃ এনামুল হককে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, এ্যাডঃ মিজানুর রহমানকে সমাজ কল্যান সম্পাদক, এ্যাডঃ রাশেদুল ইসলামকে মানব সম্পদ উন্নয়ন সম্পাদক এবং এ্যাডঃ শায়লা সারমিনকে মহিলা বিষয়ক সম্পাদিকা করে কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটির উপদেষ্টা নির্বাচিত হন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ.স.ম সায়েম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও নওগাঁ ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ্যাডঃ শামীম আসাদ বেলাল, সিনিয়র আইনজীবী ও এজিপি এ্যাডঃ ডঃ আব্দুল মজিদ। অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও নওগাঁ জেলার মৃত আইনজীবীদের রুহের আত্নার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর