1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় যুব উন্নয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১২৩ বার পঠিত
নওগাঁয় যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশন এই কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের নওগাঁ কনভেন্সশন সেন্টারে নওগাঁ সদর উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক মুহা: জাবেদ ইকবাল।
সদর উপজেলার এএনসি কমিটির সভাপতি পারভীন আক্তারের সভাপতিত্বে ও ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী মানুয়েল টুডুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডশনের প্রোগ্রাম অফিসার আরমিন আফরোজ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ হোসেন, প্রশিক্ষক সানজিদা বেগম, আকমল হোসেন, তরিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সহকারি সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ, উপজেলা সহায়ক মিনহাজুল করিম প্রমুখ। সভায় জেলার ১১টি উপজেলার এএনসি ও সিএনও সদস্য, চেঞ্জ এজেন্ট ও গেষ্টসহ ৫০জন সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মানুষদের কিভাবে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ত করে সমাজের মূল ধারায় আনা যায় এবং বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় যুব উন্নয়নের বিভিন্ন প্রশিক্ষণ প্রাপ্তির জন্য পিছিয়ে পড়া মানুষদের একটি তালিকা উপ-পরিচালকের নিকট হস্তান্তর করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর